Shopify বনাম WooCommerce
কমার্স চলে প্ল্যাটফর্মে—প্লাগ-ইনে নয়
উন্নত কনভার্সন, সাশ্রয়ী খরচ এবং ফার্স্ট-টু-মার্কেট উদ্ভাবনের মতো বিষয়গুলো বিশ্লেষণ করলে একটি বিষয়ই স্পষ্ট হয়: কমার্সের দৌড়ে Shopify সবার চেয়ে এগিয়ে
হাজার হাজার ব্র্যান্ড WooCommerce ছেড়ে এগিয়ে গেছে
ব্র্যান্ডগুলো Shopify-তে স্যুইচ করছে—যা ব্যবসা সম্প্রসারণের জন্য সবচেয়ে নির্ভরযোগ্য গ্লোবাল কমার্স প্ল্যাটফর্ম।
নিরাপদ ও নির্ভরযোগ্য
Shopify-এর গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচারে পরিচালনা করুন
Shopify আপনাকে দেয় সুরক্ষিত এনক্রিপশন, অ্যাক্সেস কন্ট্রোল, ডেটা ব্যাকআপ এবং নেটওয়ার্ক নিরাপত্তা—যাতে আপনি ব্র্যান্ডের প্রসারে মনোযোগ দিতে পারেন। WooCommerce-এর মতো ওপেন-সোর্স প্ল্যাটফর্মের ক্ষেত্রে আপনার টিমকেই হোস্টিং, PCI কমপ্লায়েন্স এবং সফটওয়্যার আপডেটের সম্পূর্ণ দায়িত্ব নিতে হয়—যা সাইবার সিকিউরিটি ঝুঁকি বাড়িয়ে দেয়।
33
2023 সালে WooCommerce-এ রিপোর্ট করা ত্রুটিগুলো ব্র্যান্ডের নিরাপত্তাজনিত ঝুঁকিকে তুলে ধরে
99.9%
Shopify-এর গড় আপটাইম গ্রাহকদের কাছে অনলাইন স্টোরের সার্বক্ষণিক অ্যাক্সেসযোগ্যতা নিশ্চিত করে।
কমার্স খাতে Shopify-এর সার্ভার স্পিড দ্রুততম
সাইটের দ্রুত গতি রেভিনিউ থেকে শুরু করে অপারেশন—সবকিছুতেই প্রভাব ফেলে। আপনার বিক্রয়ের ওপর এটি কীভাবে প্রভাব ফেলতে পারে এবং প্রতিযোগীদের সাথে তুলনামূলক বিচারে এটি কোথায় অবস্থান করছে তা দেখতে আপনার সাইটের পারফরম্যান্স পরিমাপ করুন।
আপনার কাস্টম রিপোর্ট পানসাশ্রয়ী TCO
Shopify-তে আরও দক্ষ হয়ে উঠুন
Shopify-এর টোটাল কস্ট অফ ওনারশিপ (TCO) WooCommerce-এর চেয়ে 36% সাশ্রয়ী। প্রতিযোগিতামূলক প্ল্যাটফর্ম ফি থেকে শুরু করে প্ল্যাটফর্মের সরলতা ও ইউজার-ফ্রেন্ডলি হওয়া—যেকোনো দিক দিয়েই অপারেশনাল দক্ষতা বাড়াতে চাওয়া ব্যবসাগুলোর প্রথম পছন্দ হলো Shopify প্ল্যাটফর্ম।*
গড়ে WooCommerce-এর চেয়ে Shopify-তে TCO 36% উন্নত

Shopify-এর তুলনায় WooCommerce-এ রয়েছে:
49%
গড়ে উচ্চতর ইমপ্লিমেন্টেশন ও সেটআপ খরচ
32%
গড়ে উচ্চতর প্ল্যাটফর্ম ফি এবং ই-কমার্স স্ট্যাক খরচ
41%
গড়ে উচ্চতর অপারেটিং খরচ
ব্যবহার-উপযোগী ও সাবলীল
একটি মাত্র প্লাগ-ইন দিয়ে আপনার পুরো ব্যবসা চলতে পারে না
একটি ইউজার-ফ্রেন্ডলি ইন্টারফেসের মাধ্যমে কর্মচাঞ্চল্য বাড়ায় Shopify, যা ব্যবসা বাড়ার সাথে সাথে আপনার ব্যবসাকে বাজারের ট্রেন্ডের সাথে মানিয়ে নিতে এবং দ্রুত সাড়া দিতে সাহায্য করে। আপনার টিম প্রযুক্তিগত দক্ষতা ছাড়াই সহজে স্টোরফ্রন্ট পরিচালনা করতে পারবে। অন্যদিকে, WooCommerce আপনার WordPress সাইটের প্লাগ-ইন হিসেবে কাজ করে এবং এর ফাংশনালিটি বাড়াতে অতিরিক্ত প্লাগ-ইনের প্রয়োজন হয়। তবে WooCommerce-এ সব প্লাগ-ইন একসাথে ভালোভাবে কাজ করে না—ফলে ছোটখাটো পরিবর্তনের জন্যও আপনার টিমকে ডেভেলপারের ওপর নির্ভর করতে হয়।
বাধা ছাড়াই এগিয়ে যান দ্রুতগতিতে
পুরোটা সাবলীলতা, নেই কোনো টেকনিক্যাল জটিলতা
Shopify-এর প্রিবিল্ট সলিউশন নিয়ে কাজ করার মাধ্যমে আপনার ইঞ্জিনিয়ারদের উদ্ভাবনে উৎসাহিত করুন। টেকনিক্যাল জটিলতা এবং WooCommerce-এর কাস্টম ডেভেলপমেন্টের প্রয়োজনীয়তা দূর করুন। Shopify-এর সাহায্যে আপনি ইমপ্লিমেন্টেশন ও রক্ষণাবেক্ষণের সময় বাঁচিয়ে ব্যবসায়িক উদ্ভাবনকে ত্বরান্বিত করতে পারবেন।
অতিরিক্ত সক্ষমতা
Shopify-তে কোনো বাড়তি ঝামেলা ছাড়াই পান আরও অনেক কিছু
Shopify-তে রয়েছে সেরা মানের কমার্স সক্ষমতার এক পূর্ণাঙ্গ স্যুট, যা আপনার ব্যবসার প্রসারের যেকোনো পরিকল্পনাকে সমর্থন জোগাবে। অ্যাডভান্সড B2B, প্রোডাক্ট কনফিগারেশন এবং মার্কেটিং টুলের মতো Shopify-এর ফিচারগুলো কোনো টেকনিক্যাল জটিলতা ছাড়াই আপনার ব্যবসাকে দারুণ কিছু সুবিধা প্রদান করবে।
100%
Shopify সম্পূর্ণ কমার্স-কেন্দ্রিক
200+
শুধুমাত্র গত বছরেই প্রোডাক্ট এনহ্যান্সমেন্ট এবং আপডেট এসেছে
বিশ্বস্ত ই-কমার্স পার্টনার
Shopify এক্সপার্ট খুঁজে পাওয়া সহজ
বিশ্বজুড়ে শত শত এজেন্সি ও পার্টনারের Shopify-তে গভীর দক্ষতা রয়েছে, যা আপনার ব্যবসাকে সাপোর্ট দিতে প্রস্তুত। Shopify-এর পার্টনার Quickfire Digital একটি গাইড তৈরি করেছে, যেখানে বলা হয়েছে কেন WooCommerce ছেড়ে Shopify-তে আসা আপনার বিকাশমান ব্যবসার জন্য লাভজনক। আরেক Shopify পার্টনার Fyresite একটি ব্রিফ প্রকাশ করেছে, যেখানে তারা আর কখনোই WooCommerce ইমপ্লিমেন্ট না করার কারণ উল্লেখ করেছে।
বিলিয়ন
গ্রাহকদের জন্য Shopify প্ল্যাটফর্মের মানোন্নয়নে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করা হয়েছে
800+
2020 সাল থেকে Shopify-তে যোগ হওয়া ফিচার ও ইমপ্রুভমেন্ট
অ্যানালিস্ট ভ্যালিডেশন
বিশেষজ্ঞরা Shopify-কেই বেছে নেন

Gartner® Magic Quadrant™-এ 2024 লিডার
70%
বিশ্বের শীর্ষ 800টি DTC ব্র্যান্ডের মধ্যে Shopify-এর মার্কেট শেয়ার
83%
2PM-এর মতে, Shopify-এ উদীয়মান পোশাক ব্র্যান্ডের সংখ্যা

Gartner® Magic Quadrant™
Shopify আবারও 2024 Gartner® Magic Quadrant™-এর লিডার
কমার্স খাতে শ্রেষ্ঠত্ব ও উদ্ভাবনের ধারা অব্যাহত রেখে 2024 Gartner® Magic Quadrant™-এ টানা দ্বিতীয়বারের মতো লিডার খেতাব অর্জন করেছে Shopify।
রিপোর্ট পড়ুন
21 আগস্ট 2023

2PM
2PM-এর রিপোর্ট অনুযায়ী WooCommerce-এর তুলনায় বিপুলসংখ্যক ব্র্যান্ড Shopify ব্যবহার করছে
সম্প্রতি বিশ্বজুড়ে 60-এরও বেশি উদীয়মান পোশাক ব্র্যান্ডের টেকনোলজি অডিট করেছে নিউজ আউটলেট 2PM। তাদের ফলাফল? এর মধ্যে 55টি বা 83% ব্র্যান্ড Shopify ব্যবহার করছে, যেখানে মাত্র 3% ব্র্যান্ড হলো WooCommerce গ্রাহক।
রিপোর্ট পড়ুন
নভেম্বর 2023

IDC
IDC-এর মতে Shopify “এন্টারপ্রাইজ কমার্সের ধারণা নতুন করে গড়ে তুলছে”
লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত Shopify-এর এন্টারপ্রাইজ পার্টনার সামিটে IDC উপসংহার টানে যে, Shopify-এর “এন্টারপ্রাইজ সেক্টরে সাহসী পদচারণা” মূলত “এন্টারপ্রাইজ কমার্সের ধারণা নতুন করে গড়ে তুলছে” এবং এটি “ইউনিফায়েড কমার্স ক্যাপাবিলিটি দিয়ে প্রতিষ্ঠিত এন্টারপ্রাইজ প্লেয়ারদের চ্যালেঞ্জ করছে।”
রিপোর্ট পড়ুন
4 অক্টোবর 2023

বিখ্যাত ব্যক্তিরা যা বলেন
রিক ওয়াটসনের মতে, ই-কমার্সের ভবিষ্যৎ আবর্তিত হবে মূলত Shopify এবং Commercetools-কে ঘিরে
Your Basket Is Empty পডকাস্টে, রিক ওয়াটসন ভবিষ্যদ্বাণী করেছেন যে আগামী দিনগুলোতে Shopify ই-কমার্সে অন্যতম বড় ভূমিকা পালন করবে।
পুরো পর্বটি শুনুন
4 অক্টোবর 2023
মাইগ্রেশন পার্টনার
সর্ববৃহৎ কমার্স পার্টনার ইকোসিস্টেমের সাথে মাইগ্রেট করুন
WooCommerce থেকে মাইগ্রেট করতে চাইছেন? Shopify পার্টনাররা আপনাকে সাহায্য করতে পারে। প্রসারের পথ সুগম করতে আমাদের গ্লোবাল পার্টনারদের সাহায্য নিন।
10,000+
অ্যাপ ও টেকনোলজি পার্টনার
100+
Shopify Plus সার্টিফাইড অ্যাপ পার্টনার
ফিচার্ড WooCommerce মাইগ্রেশন পার্টনার
Shopify বনাম WooCommerce সম্পর্কিত সাধারণ জিজ্ঞাসা
SHOPIFY বনাম WOOCOMMERCE
আরও ভালো ফলাফল চান? Shopify-তে স্যুইচ করুন
উচ্চতর রেভিনিউ থেকে শুরু করে অবিরাম উদ্ভাবন পর্যন্ত—গ্রাহক এবং অ্যানালিস্ট সবাই একমত যে Shopify এক অপ্রতিদ্বন্দ্বী পছন্দ।