আন্তর্জাতিক বিক্রি

বিশ্বজুড়ে ব্যবসা বাড়ান

Shopify-এর গ্লোবাল কমার্স প্ল্যাটফর্মে আরও বেশি অঞ্চলের আরও বেশি ক্রেতার কাছে পণ্য বিক্রি করুন।

আপনার কি কোনো Shopify স্টোর নেই? বিনামূল্যে একটি শুরু করুন

স্টোরফ্রন্ট ইন্টারফেস যেখানে স্থানীয় মুদ্রা এবং পতাকাসহ ফ্লোটিং প্রোডাক্ট কার্ড দেখানো হচ্ছে।
  • Walk London
  • Fiyah
  • WOLFpak
  • Made by Mary
  • FTC

মার্কেট

আন্তর্জাতিক আবেদনময়ী স্টোরফ্রন্ট লঞ্চ করুন

বিভিন্ন গ্রুপের ক্রেতাদের কাছে কীভাবে বিক্রি করবেন, মার্কেট-এর মাধ্যমে সেটি সহজেই ঠিক করা যায়—আর এই সবকিছুই করা যায় একটিমাত্র স্টোর থেকে।
একটি স্কেট শপে স্থানীয় দামের ফ্লোটিং ট্যাগসহ দুজন লোক।

কোনো আপফ্রন্ট খরচ নেই

বিক্রি শুরু করুন এবং শুধুমাত্র কনভার্ট হওয়া বিক্রির ফি দিন।

40% পর্যন্ত বিক্রি বাড়ান*

বিনামূল্যের স্থানীয়করণ টুল ব্যবহার করে প্রতিটি অঞ্চলের ক্রেতাদের কাছে আস্থা অর্জন করুন।

সব জায়গায় ব্যবসা প্রসারিত করুন

অটোমেটেড সেটিংসের মাধ্যমে নতুন মার্কেট খুলুন এবং প্রতিটি বিবরণ কাস্টমাইজ করুন।

*EY-এর দ্বারা পরিচালিত Shopify-এর গবেষণা অনুযায়ী 567টি ব্র্যান্ডের নমুনার ওপর ভিত্তি করে প্রাপ্ত আন্তর্জাতিক বিক্রয়ের ডেটা।

স্থানীয়করণ

স্থানীয়দের মতো হোন, আর তাদের মতোই বিক্রি করুন

প্রতিটি মার্কেটে সেল কনভার্ট করতে আদর্শ শপিং পরিবেশ তৈরি করুন।

অনুবাদ ও SEO

ক্রেতাদের আপনার পণ্য বুঝতে সাহায্য করুন এবং Translate & Adapt ব্যবহার করে SEO উন্নত করুন।

আন্তর্জাতিক থিম

মাল্টি-কারেন্সি এবং অনুবাদের সেটিংস দিয়ে তৈরি থিম-এর ক্যাটালগ থেকে বেছে নিন।

অদ্বিতীয় URL

.ca বা .eu-এর মতো আন্তর্জাতিক ডোমেইন দিয়ে আপনার স্টোরকে খুঁজে পাওয়া এবং কেনাকাটা করা সহজ করে তুলুন।

নিরাপদ স্থানীয় চেকআউট

130টির বেশি মুদ্রায় বিক্রি করুন এবং সেরা কনভার্টিং চেকআউট দিয়ে নিজের মুদ্রায় পেমেন্ট বুঝে নিন।

আঞ্চলিক ঠিকানার ফর্ম

প্রতিটি অঞ্চলে কাজ করে এমন ব্যবহারকারী-বান্ধব ফর্মের সাহায্যে পরিত্যক্ত কার্টের পরিমাণ কমান।

মার্কেট-ভিত্তিক পণ্য

অদ্বিতীয় প্রোডাক্ট ক্যাটালগের সাহায্যে পণ্য এবং শিপিং সংক্রান্ত বাধা এড়িয়ে চলুন।

আয়ের বেশি অংশ নিজের কাছে রাখুন

মুদ্রা রূপান্তর, শুল্ক এবং আমদানি ট্যাক্স আপনার পেআউট থেকে পরিশোধ করার কোনো প্রয়োজন নেই।
মূল্য নির্ধারণ সম্পর্কে জানুন
বসার ঘরের কার্পেটে একজন মহিলা এবং বাচ্চা কাঠের খেলনা নিয়ে খেলছে।

Shopify-এর আন্তর্জাতিক সেলস টুল-গুলোর সাহায্যে আমাদের জন্য নতুন মার্কেটে লঞ্চ করার সময় মুদ্রা রূপান্তর করা এবং পণ্যের দাম আপডেট করা অনেক সহজ হয়ে গেছে।

সাধারণ জিজ্ঞাসা

মার্কেট কী?

মার্কেট হলো আপনার সংজ্ঞায়িত করা গ্রাহকদের একটি গ্রুপ—যেটি প্রায়ই দেশ, অঞ্চল বা গ্রাহকের ধরন অনুযায়ী ঠিক করা হয়। Shopify Markets-এর সাহায্যে আপনি রিটেইল এবং B2B ক্রেতাদের জন্য মার্কেট তৈরি করতে পারবেন, স্থানীয় মুদ্রা ও মূল্য নির্ধারণ করতে পারবেন, কোন কোন পণ্য পাওয়া যাবে তা বেছে নিতে পারবেন এবং প্রতিটি মার্কেটের জন্য আপনার স্টোরফ্রন্টের অভিজ্ঞতা মানিয়ে নিতে পারবেন। এই সমস্ত সেটিংস আপনি নিজেই কনফিগার এবং পরিচালনা করতে পারবেন।

মার্কেট কাস্টমাইজেশন সম্পর্কে আরও জানুন।

আন্তর্জাতিকভাবে বিক্রি শুরু করার সবচেয়ে সহজ উপায় কী?

আপনি যদি কোনো যোগ্য অঞ্চলে থাকেন এবং সরাসরি ক্রেতাদের কাছে বিক্রি করেন, তাহলে শুরু করার সবচেয়ে দ্রুত উপায় হলো Shopify Managed Markets। এটি মার্চেন্ট-অব-রেকর্ড পরিষেবার (যা বিদেশি ট্যাক্স এবং আমদানি ফি পরিচালনা করে) সাহায্যে ক্রস-বর্ডার বিক্রির বেশিরভাগ কাজ এবং ঝুঁকি স্বয়ংক্রিয় করে দেয়, যোগ্য চার্জব্যাকের ক্ষেত্রে সুরক্ষা প্রদান করে এবং বিভিন্ন মার্কেটে আপনার লাভের মার্জিন সামঞ্জস্যপূর্ণ রাখতে সাহায্য করার জন্য স্বয়ংক্রিয়ভাবে দাম সমন্বয় করে।

যোগ্য অঞ্চলের বাইরে থাকা মার্চেন্টরা Shopify Markets ব্যবহার করে যেকোনো প্ল্যান থেকেই আন্তর্জাতিকভাবে বিক্রি করতে পারবেন। আপনি নিজেই স্থানীয় মুদ্রা, নির্দিষ্ট মার্কেট অনুযায়ী মূল্য নির্ধারণ, অনুবাদ এবং শুল্ক ও আমদানি ট্যাক্স কনফিগার করতে পারবেন।

আন্তর্জাতিক বিক্রি আনলক করুন

আপনার কি কোনো Shopify স্টোর নেই? বিনামূল্যে একটি শুরু করুন